বুধবার, ৪ মার্চ ২০২৬

নীলফামারী ১ আসনে আফেন্দির পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশ জেলা বিএনপির

মোঃ আমিনুর রহমান দুলাল, ডিমলা, উজ্জ্বল বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে জোট প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে নীলফামারী জেলা বিএনপি। দলীয় ও জোটের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব নেতাকর্মীকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২২ জানুয়ারী) রাতে নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশগ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় নীলফামারী–০১ (ডোমার–ডিমলা) সংসদীয় আসনে জোট প্রার্থী হিসেবে মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ অবস্থায় দেশ ও জোটের বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত কিংবা দলীয় সব মতপার্থক্য ঊর্ধ্বে রেখে জোট প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা অতীব জরুরি বলে উল্লেখ করা হয়। পাশাপাশি জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।নীলফামারী জেলা বিএনপির এই নির্দেশনার মাধ্যমে জোট প্রার্থীর পক্ষে সাংগঠনিক ঐক্য বজায় রেখে নির্বাচনী কার্যক্রম জোরদার করার বার্তা দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন