বুধবার, ১১ মার্চ ২০২৬

জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের জন্য কাজ করে যেতে চাই: শিমুল বিশ্বাস

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ
পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, এ মাটির সন্তান হিসেবে দায়িত্ববোধ ও দায়বদ্ধতা নিয়ে চরবাসীসহ পাবনাবাসীর ভাগ্য বদলের চেষ্টা করবো। জীবনের প্রথম থেকেই অসহায় সাধারন মানুষের কল্যাণে কাজ করেছি, মানুষের সুখে দুখে পাশে থেকেছি। সরকারের অংশ না হয়েও নানা জায়গাতে যোগাযোগ করেছি যাতে পাবনার মানুষের জন্য কিছু করতে পারি। সে চেষ্টা প্রতিনিয়ত চলমান থাকে আমার। জীবনের শেষদিন পর্যন্ত মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যেতে চাই। তিনি বলেন, পুরাতন জেলা হলেও পাবনা এখনো অবহেলিত, কৃষিনির্ভর মানুষসহ সাধারন মানুষের জন্য কল্যাণকর এবং ভাগ্য বদলের কোনো বাস্তবমূখী পদক্ষেপ গড়ে ওঠেনি। এখনো মানুষের প্রত্যাশার জায়গার অনেক ঘাটতি রয়েছে। আমরা আগামী দিনে সকলের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমাদের পাবনাকে আমরা এগিয়ে নিতে চায়। পরিবর্তনের জন্য বিএনপি একটি সামাজিক আন্দোলনের চেষ্টা করছে। বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়ন হলে বেকারত্ব কমবে, মানুষের আর্থ সামাজিত জীবনযাত্রা বদলে যাবে। দেশের মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার স্বার্থে এবং দেশপ্রেমিকদের আগামী দিনের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করতে ধানের শীষে ভোট দিন। পাবনার উন্নয়ন নিশ্চিত করতে সকলে মিলে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। গতকাল বিকালে সদরের হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুর উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিই ছিলো শিমুল বিশ্বাসের প্রথম নির্বাচনী জনসভা। এ জনসভায় সম্মানিত অতিথি থেকে বক্তব্য দেন পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। তিনি তার বক্তব্যে বলেন, শিমুল আমাদের সকলের অত্যন্ত স্নেহভাজন ও পছন্দের মানুষ। তার আদব কায়দা মুগ্ধ করে আমাদের। সে চিন্তা করে পাবনার জন্য, পাবনাকে এগিয়ে নিতে চেষ্টার জায়গা রাখে। পাবনার জন্য আগামী দিনে যদি ভালো কিছু করতে চান তাহলে শিমুল বিশ্বাসকে বিপুলভোটে বিজয়ী করুন, আপনাদের চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। জনসভাস্থলে প্রার্থী শিমুল বিশ্বাস ও জহুরুল ইসলাম বিশুসহ নেতৃবৃন্দ পৌছালে ফুলের পাপড়ি ছিটিয়ে তাদেরকে অর্ভ্যথনা জানান এলাকাবাসী। এ সভায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল মাহমুদ মাষ্টার, এ্যাড. মাসুদ খন্দকার, এ্যাড. নাজমুল হোসেন শাহিন, কে এম মুসা, রেহানুল ইসলাম বুলাল, মমতাজ উদ্দিন খান মুন্তাজ চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন পাঞ্জাব আলী প্রামানিক এবং সভা পরিচালনা করেন আল মাসুদ মিন্টু। জনসভায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মসহ সাধারন মানুষ অংশ নেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন