বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

পাবনা ‘আল হেরা ট্রাস্ট’ এর শুভ উদ্বোধন

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে পাবনা আল হেরা ট্রাস্টের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারি (শুক্রবার) দরগা বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান আমেরিকা প্রবাসি আশরাফ হোসেন আকবর এর সভাপতিত্বে এবং সেক্রেটারী শরিফুল ইসলাম ও সহ সেক্রেটারী রাকিবুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান আমেরিকা প্রবাসি আশরাফ হোসেন আকবর, প্রফেসর ডাক্তার ইফতেখার মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আফজাল, ট্রাস্ট বোর্ডের ভাইচ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ফিরোজ আহমেদ, আটঘরিয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ওহিদুল ইসলাম, পাবনা পদ্ম কলেজের অধ্যাপক রেজাউল করিম, বিশিষ্ট সমাজ সেবক ও অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার খান, ইঞ্জিনিয়ার মঞ্জুর রহমান মঞ্জিল। দরগাবাজার জামে মসজিদের সভাপতি সিদ্দিকুর রহমান পাঠান, সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম বিশ্বাস প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

পরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ১১ জন বিশেষজ্ঞ ডাক্তারগণের সমন্বয়ে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র প্রায় ২০০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায়, শিক্ষা ও কর্মক্ষেত্রে সহায়তা করতেই আল হেরা ট্রাস্টের যাত্রা শুরু। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান আমেরিকা প্রবাসি আশরাফ হোসেন আকবর আল হেরা ট্রাস্টের শুভ উদ্বোধন ঘোষনার পর জানান, আমরা প্রথমত অত্র এলাকায় ‘‘আত-তাযকিরাহ ইন্টারন্যাশনাল একাডেমী’’ নামে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি যা অল্প সময়ের মধ্যে কার্যক্রম শুরু করবে।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন