নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তাইফুল ইসলাম টিপু লালপুর উপজেলার ৬ নম্বর দুয়ারিয়া ইউনিয়নে পথসভা করেছেন। শনিবার বিকেলে ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ স্থানে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় তাইফুল ইসলাম টিপু বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য—ক্ষমতার জন্য নয়। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তাঁর মূল লক্ষ্য।
এ সময় তিনি উপস্থিত ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
পথসভায় ৬ নম্বর দুয়ারিয়া ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—স্বতন্ত্র এমপি প্রার্থী তাইফুল ইসলাম টিপু, দুয়ারিয়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি শাহীন আক্তার রিটু, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজাবুল ইসলাম, লালপুর থানা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল এবং দুয়ারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রমূখ

