বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

খুলনায় ‘বন্ধু সমাজ এসএসসি ৯৩’-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাহিদ হোসেন,​ দিঘলিয়া প্রতিনিধিঃ উজ্জ্বল বাংলাদেশ

খুলনায় ‘বন্ধু সমাজ এসএসসি ৯৩’-এর উদ্যোগে সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বন্ধু আড্ডা ২০২৬’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সানি। পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু সমাজ ৯৩-এর অ্যাডমিন ইসমাইল হোসেন বাবু, রুহুল আমিন সাজু, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শাম্মী আক্তার, শেখ শামীমুল ইসলাম ও নেওয়াজ মাহমুদ। মডারেটরদের মধ্যে উপস্থিত ছিলেন শিউলি, পেয়ারা, বিউটি পারভীন, মো. ইব্রাহিম শেখ, মাস্টার রেজাউল ও এম কে সুলতানা।
​সংগঠনের উপদেষ্টা তাহেরা খাতুন আপেল বিশ্বাস ও মোহাম্মদ আলী সানির সার্বিক ব্যবস্থাপনায় এবং অনলাইনে যুক্ত হয়ে ইসমাইল হোসেন বাবুর তত্ত্বাবধানে বিকেলে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট শাম্মী আক্তার। দেশের বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রর মাধ্যমে উৎসবমুখর এই আয়োজনের সমাপ্তি ঘটে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন