সোমবার, ৬ এপ্রিল ২০২৬

রামপুরায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-দুই 

মোঃ শাকিল মাহমুদ, উজ্জ্বল বাংলাদেশ

রাজধানী পূর্ব রামপুরায় টানা ছয় ঘণ্টার শ্বাসরুদ্ধকর বিশেষ অভিযানে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর মধ্যে আমিরুল ইসলাম এর বিরুদ্ধে মাদক সংক্রান্ত পাঁচটি মামলা এবং মাসুদ রানা ওরফে ক্রিম বাবুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রামপুরা ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
অভিযানকালে পুলিশ ইয়াবা ও গাঁজা, ১১টি মোবাইল ফোন, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাত থেকে ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
রামপুরা থানার পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে এবং এলাকায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন