মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ময়মনসিংহে আইনি সহায়তা বিষয়ক পরামর্শ সভা

মকবুল হোসেন, ময়মনসিংহ, উজ্জ্বল বাংলাদেশ

প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তা বিষয়ে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে আজ ২১ জানুয়ারি ময়মনসিংহে পরামর্শ সভা করেছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এবং নিষ্ঠা উন্নয়ন সংঘ। আজ বুধবার শহরের দিঘারকান্দায় শাপলা মিলনায়তনে দিনব্যাপী এ সভায় বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের ৩০ জন কন্টেন্ট ক্রিয়েটর অংশ নেন ও সনদ গ্রহণ করেন।

সুইজারল্যান্ড এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় আয়োজিত এ সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কন্টেন্ট ক্রিয়েটরদের প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ে অবহিত করা হয়। পাশাপাশি টিএফজিবিভি প্রতিরোধ ও প্রশমন বিষয়ক বার্তা ও কন্টেন্ট তৈরি, এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সুষ্ঠু আচরণ বিধি ও নৈতিক মানদণ্ড মেনে কন্টেন্ট তৈরী উৎসাহ দেয়া হয়।

নিষ্ঠা উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক স্বাধীন চৌধুরীর পরিচালনায় বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ প্রধান অতিথি এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদিয়া আফরিন লুনা ও শাপলা রিসোর্স এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক এবং কন্টেন্ট ক্রিয়েটর মোঃ আলমগীর হোসেন বিশেষ অতিথির বক্তব্য দেন। কন্টেন্ট ক্রিয়েটররা বর্তমান সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উল্লেখ করে অতিথিরা বলেন, তাদের কন্টেন্টের মাধ্যমে কারো ক্ষতি না হয়, কোনো বিদ্বেষ না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখা দায়িত্বশীলতার পরিচয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন