ভালোবাসার ক্রন্দন
কামরুন তানিয়া
তোমার নয়নে নয়ন মিলিয়ে
দেখেছিনু আমার মনের গহীনে জমে রাখা ভালোবাসার ক্রন্দন, না পাওয়ার তীব্র আকুলতা।
তোমার নয়নে নয়ন মিলিয়ে দেখেছিনু শত বছরের রমণীর মনের গহীনে জমে থাকা আহত হৃদয়ের হাহাকার।
তোমার নয়নে নয়ন মিলিয়ে দেখেছিনু আমার সর্বনাশ, তোমারি নয়নে আছে বিষাদের বিষাক্ততা।
আমার না পাওয়া ভালোবাসার শূন্যতা।
তবুও ভালোবাসার স্মৃতিরা খোঁজে ফিরে কোন এক পলকের, ক্ষণিকের ভালোবাসার সাধ,
নয়নে নয়ন মিলিয়ে দেখেছিনু আজ-ও বিরহের করুণ আত্মনাথ,
তোমার নয়নে আমার মরণ দেখা হয়েছে নয়নের মণিকোঠায়, তবুও ভালোবাসায় ভালোবেসে যাবো এপার থেকে ওপার তোমার। 💔

কামরুন তানিয়া