মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শেরপুরে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম প্রদীপ (৪৫)। তিনি বগুড়ার ধুনট উপজেলার ভরণশাহী গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলার শালফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশা অপর একটি অটোরিকশাকে সাইড দেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা স্কুল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন।

দুর্ঘটনায় আহত অপর যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়দের দাবি, সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন