‘নাগরিক অধিকার নিশ্চিত করতে সুরক্ষণ’ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন, ” জন্ম ও মৃত্যু নিবন্ধন, যথা সময়ে করা প্রয়োজন” এ স্লোগান নিয়ে খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভায় পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪।
দিবসটি উপলক্ষে আজ থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী শূন্য থেকে ১০ বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ বিতরণ করা হবে।
দিবসটি উপলক্ষে রবিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পৌরসভার সম্মেলন কক্ষে শূন্য থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম নেওয়া পাঁচটি শিশুর অভিভাবকদের মাঝে জন্ম নিবন্ধন সনদ বিতরণ করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মমতা আফরিন। এসময় জন্ম নিবন্ধন সনদের পাশাপাশি উপহার হিসেবে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান প্রদান করা হয়।
এসময় পৌর প্রশাসক মমতা আফরিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, পৌরসভার প্রকৌশলী অর্নব চাকমা, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো.শাহ আলম প্রমূখ।
এসময় সভাপতির বক্তব্যে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মমতা আফরিন সংক্ষিপ্ত বক্তব্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জানান, মূলত সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে এই দিবসটি পালিত হয়।
জন্ম মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী কোনো শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন ও কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করার কথা রয়েছে। এই বিষয়টিকে আরোও কার্যকর করার জন্য এবং সাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে সকলকে কাজ করতে হবে। ১৮ বছর বয়সের আগে নাগরিকরা জাতীয় পরিচয় পত্র পায় না। এর আগে সব রাষ্ট্রীয় সেবা পেতে জন্ম নিবন্ধন সনদ আবশ্যক। পরে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের ক্যাম্পিংয়ের বুথের ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন অতিথিবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ওর্য়াড় থেকে আগত সেবা গ্রহীতাগণ সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারি ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

