বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণে দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের অংশগ্রহণ

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত খুলনা জেলার গণমাধ্যমকর্মীদের জন্য দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

গত রবি ও সোমবার (১৮ ও ১৯ জানুয়ারি) খুলনা সার্কিট হাউস মিলনায়তন এবং খুলনা প্রেসক্লাব মিলনায়তনে পৃথকভাবে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষ যেন সচেতন হয় এবং সঠিক প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ হয়। তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রের অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির তথ্য সাহসীকতার সঙ্গে তুলে ধরলে প্রশাসনের পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া সহজ হয়।

দুই দিনব্যাপী এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বাদল, ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউর রহমান এবং সাংবাদিক ও শিক্ষক নাজিয়া আফরিন মনামী।

পিআইবির সানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।

নগরের সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত কর্মশালায় খুলনার ৫০ জন এবং খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত পৃথক কর্মশালায় জেলার ৯টি উপজেলার ৪৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

নির্বাচনকালীন সাংবাদিকতার এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণ করেন ক্লাবের সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম (দৈনিক তথ্য), কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন), সহ-সাধারণ সম্পাদক আবিদ আজাদ (দৈনিক প্রবর্তন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সোহাগ বিশ্বাস (দৈনিক খুলনাঞ্চল) এবং সদস্য মো. মুহাসিন (দৈনিক সংগ্রাম)।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন