রবিবার, ১৫ মার্চ ২০২৬

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি

মকবুল হোসেন, ময়মনসিংহ, উজ্জ্বল বাংলাদেশ

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে জনগণকে উদ্বুদ্ধকরণে ময়মনসিংহে ভোটের গাড়ির প্রচারণার গান ও ভিডিও ডিসপ্লের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ ১৯ জানুয়ারি সোমবার বিকালে ময়মনসিংহের পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে এ আয়োজনের উদ্বোধন করেন। গণভোট বিষয়ে ভোটের গাড়ির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশ জুড়ে চলমান রয়েছে।

এসময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ভোটের গাড়ির উদ্দেশ্য হচ্ছে গণভোট ও সংসদীয় ভোট বিষয়ে নাগরিক সচেতনতা সৃষ্টি। বৈচিত্র্যময় জনগোষ্ঠীর এদেশে সকল মানুষের অধিকার যেন সমুন্নত থাকে, একতাবদ্ধ একটি জাতি প্রতিষ্ঠা করা যেন সম্ভব হয়, সে লক্ষ্যকে সামনে রেখেই গণভোট-২০২৬। দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে আর যেন কেউ ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, জনগণের অধিকার হরণ না করতে পারে, সেজন্য দেশের জনগণকে গণভোটে অংশগ্রহণ করতে হবে। নাগরিক অধিকার ও কাঙ্খিত রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাই যেন গণভোটে নিজের ভোটটি প্রদান করি। সংবিধানের পরিপূর্ণ রূপ দিতে সবাই যেন একতাবদ্ধ থাকি।

গণভোট-২০২৬ বিষয়ে সচেতনতায় সংগীত ও ডিসপ্লে প্রচারণা অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিপুল জনসমাগম পরিলক্ষিত হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন