মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অসুস্থ হয়ে মারা গেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে বক্তৃতা করার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় বেসরকারি মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক আবুল হাশেমকে মৃত ঘোষণা করেন।
