মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

আশুলিয়ায় হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪০)। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পারুতলা এলাকার মৃত আবেদ হোসেনের ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কেনাবেচার সময় সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে ওসি মো. সাইদুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একই দিন দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন