বুধবার, ৪ মার্চ ২০২৬

মুক্তাগাছায় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাকীম মোঃ আবুল কালাম, জেলা প্রতিনিধি,ময়মনসিংহ

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছা থানা প্রশাসনের উদ্যোগে পৌর এলাকার নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (আজ) বেলা ১১টায় মুক্তাগাছা থানা প্রাঙ্গণে আয়োজিত এ নাগরিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য প্রদান ও নাগরিকদের মতামত গ্রহণ করেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান।
সভায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জুলুস খাঁন পাঠান, ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রাশিদ, এসআই আসাদুর রহমান, এসআই হাসিবুর রহমানসহ মুক্তাগাছা থানা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ ফোর্সের সদস্যরা।
আয়োজনের শুরুতেই গণভোট ও নির্বাচন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারী নাগরিকরা নির্বাচন, আইনশৃঙ্খলা ও ভোটার নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্রশ্ন, পরামর্শ ও মতামত উপস্থাপন করেন।
এসময় অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজন নিশ্চিত করতে স্থানীয় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও দৃঢ়ভাবে তা প্রয়োগ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
সভায় জানানো হয়, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মুক্তাগাছা সংসদীয় এলাকায় মোট ৩ লক্ষ ৮৭ হাজার ৯২৭ জন ভোটার (তৃতীয় লিঙ্গসহ) ১০৪টি ভোটকেন্দ্রের মাধ্যমে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন