বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় মৌচাক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা ঈদগাঁ মাঠে ৬ নম্বর ওয়ার্ডে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কালিয়াকৈর উপজেলা যুবদলের মো. আসকর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মৌচাক ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদ।
দোয়া মাহফিলে বিএনপির গাজীপুর জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা স্মরণ করে তার রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

