বুধবার, ১১ মার্চ ২০২৬

ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশনের কম্বল বিতরণ

মোঃ আব্দুল আজিজ, ব্যবস্থাপনা সম্পাদক, উজ্জ্বল বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ১০০ শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশন।

শুক্রবার সকাল ১০টায় পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকায় শীতার্ত মানুষের মাঝে ফাউন্ডেশনের পক্ষে কম্বল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন জয়নুল আবেদীনের স্ত্রী সরদার মুসলিমা খাতুন মিনু।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ,পরমান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সবুজ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরমান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ নাসিম ।

এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সদস্য হাসিনুর রহমান ছাড়া ও উপস্থিত ছিলেন, সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশনের সদস্যসহ বিভিন্ন বিভাগের কর্মীরা।

কনকনে শীতের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে শীতার্তরা উচ্ছ্বসিত হয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান ও ফাউন্ডেশনের সঙ্গে জড়িতদের জন্য দোয়া করেন।

কম্বল নিতে আসা ক্যান্সার রোগাক্রান্ত রিপন মিয়া বলেন, অসহায় মানুষ আমরা। অনেক ঠান্ডা শীতের একদিন সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশনের সদস্যরা আমাকে একটা কার্ড দেয় এই কার্ড নিয়ে আজ আমি কম্বল পেয়েছি। সেটি নিয়ে কিছুটা হলেও শান্তিতে থাকব। এভাবে আমাদের পাশে এসে দাঁড়াবে, তা কখনো ভাবিনি।

কম্বল নিতে আসা দুধবাড়ীয়া গ্রামের ৮০ বছরের বৃদ্ধা ফুলজাল বলেন, আমাদের মতো দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি এই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। এই সংগঠনের মাধ্যমে  আজ আমরা এ সুযোগ সুবিধাগুলো পাচ্ছি।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদ রানা বলেন, উপজেলার শীতার্ত, অসহায় দুঃস্থ মানুষের জন্য এই কর্মসূচি হাতে নিয়েছি এবং এ ধারা প্রতিবছর অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশন সহ দেশ জাতির জন্য দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন