পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকায় জামে-উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন।
মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে প্রধান অতিথি দ্বীনি শিক্ষা বিস্তার, নৈতিক সমাজ গঠন ও মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজকে আলোর পথ দেখায় এবং তরুণ প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিল ঘিরে পুরো এলাকায় ছিল শান্তিপূর্ণ ও ধর্মীয় আবহ।

