বুধবার, ১১ মার্চ ২০২৬

ভাঙ্গুড়ায় ইউসিসিএ এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ ব্যবস্থাপনা সম্পাদক

পাবনার ভাঙ্গুড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ)-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিআরডিবি মিলানায়তনে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম। 

সভায় উপস্থিত হয়ে বক্তব্য দেন, পাবনা জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ খাদেমুল বাশার,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাপস পাল।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম,উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম, ভাঙ্গুড়া থানার এস আই (নিরস্ত্র) সুব্রত সাহা প্রমুখ।

কোরআন থেকে তেলওয়াত করেন চর-ভাঙ্গুড়া সমবায় সমিতির সভাপতি মোঃ মোজাফফর হোসেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন