র্যাব-৫, সিপিএসসি এর অভিযানে রাজশাহীর বাঘায় পায়ুপথে ইয়াবা পাচারকালে মাদক ব্যবসায়ী শাহানুর রহমান শাহিন (৩২) গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে ৯৮৮ পিচ ইয়াবা ও ১টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
শাহিন নাটোরের বাগাতিপাড়ার পানকা গ্রামের রমজান আলীর ছেলে। সে আন্তঃজেলা মাদক চক্রের সদস্য। দীর্ঘদিন যাবত সে ট্রেন ও বাস যোগে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। তার বিরুদ্ধে বাঘা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
র্যাব জানিয়েছে, শাহিনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। র্যাব-৫ এর এ অভিযান প্রমাণ করে যে, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।
