শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

‎নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত: তাড়াশে হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

খালিদ হাসান, স্টাফ রিপোর্টার উজ্জ্বল বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে একটি হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎

‎

‎বুধবার (১৪ জানুয়ারি ) তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় অবস্থিত জনতা হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও তাড়াশ উপজেলা প্রশাসন।

‎

‎

‎অভিযানকালে হোটেলটির রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। খাদ্যদ্রব্য যথাযথভাবে সংরক্ষণ না করা, অপরিচ্ছন্ন পরিবেশে রান্না এবং স্বাস্থ্যবিধি উপেক্ষার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎

‎অভিযানে নেতৃত্ব দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

‎

‎এ সময় তিনি বলেন,“জনস্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা হবে না। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

‎ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎

‎এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

‎

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন