পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল কবরস্থানের উন্নতিকল্পে এক বিরাট ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত্রে আয়োজিত এই জলসায় স্থানীয় বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো এলাকা ছিল মুখরিত। কুরআন তেলাওয়াত ও ধর্মীয় আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বক্তব্যে বলেন, কবরস্থানের মতো পবিত্র স্থানের উন্নয়ন ধর্মীয় ও সামাজিক দায়িত্বের অংশ। এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর মাঝে সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জোরদার করে।
আয়োজকরা জানান, ছোট বিশাকোল কবরস্থানের সার্বিক উন্নয়ন ও সংরক্ষণে এই ইসলামী জলসার আয়োজন করা হয়।

