শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব উদযাপন

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি)

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব শিকারপুরে শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

১৩, ১৪ ও ১৫ জানুয়ারি—এই তিন দিনব্যাপী আয়োজিত মহোৎসবের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, অতিথিদের মাল্যদান, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান। এছাড়াও গঙ্গা আহ্বান, শুভ অধিবাস কীর্তন, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পূজার্চনা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ আস্বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সম্পন্ন হয়।
ধর্মীয় আলোচনা সভায় শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীল ১০৮ স্বরূপ দাস বাবাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী শচীদুলাল বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি নাথ, অর্থ সম্পাদক অরুণ চৌধুরী। ১৪২তম উত্তরায়ণ মহোৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সুভাষ চন্দ্র দেব, যুগ্ম আহ্বায়ক সন্তোষ কুমার বিশ্বাস, সদস্য সচিব জুয়েল চন্দ্র মহাজনসহ উদযাপন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন