মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক আটক

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে দুই লাখ ৮৬ হাজার টাকা মুল্যের ১৪০০ পিচ ভারতীয় নিষিদ্ধ ঘোষিত নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গোলাম রব্বানী (৩২) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা এগারোটার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।

আটককৃত গোলাম রব্বানী ধামইরহাট ইউনিয়নের নেউটা গ্রামের নুরুজ্জামানের ছেলে।

আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল বৃহস্পতিবার রাতে কালুপাড়া বিওপির অভিযানের সময় ধামইরহাট থানার ৫০ গজ দূরত্বে রফিকের চায়ের দোকানের সামনে থেকে ১৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেলসহ ওই যুবককে আটক করা হয়।

তিনি আরও জানান, ওই যুবকের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটককৃত দুই লাখ ৮৬ হাজার টাকার মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, বিজিবির হাতে আটক ওই যুবককে মামলা দায়েরের মাধ্যমে জেলা কোর্ট হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন