রবিবার, ২৯ মার্চ ২০২৬

আত্মতৃপ্তি

জেনিফা জামান

জলের আড্ডার কলকল শব্দ ধ্বনি,
একাকার সে সুরে শৈশবের ডাক শুনি।

হোক সে ছলনা,তবুও এক আত্মতৃপ্তি।
হোক সে উপমা,তবুও এক স্মৃতিময় দীপ্তি।

জলের ধারায় মধুমায়া,
জলের উপর মনের ছায়া।

আমি ছুটে যাই শান্ত নদীর ডাকে,
যেথায় বনলতার গুল্ম মেশে বনের শাখে।

আমি ছুটে যাই চিরচেনা স্নেহের সে ডাকে।
ঘাসের সবুজ গালিচা যেথায় দিগন্তে মেশে।

আমি আনমনে হাসি, যেথায় সংকর
শিশুর দল খিলখিলিয়ে হাসে।

নবজাতকের হাই তোলা ঘুমের দেশে,
মিশে যাই তার তুলতুলে নিঃশ্বাসে।

শহুরে কংক্রিটের শোরগোল ঠেলে,
আঁচল পাতি সূদুর অতীতের আশ্বাসে।

বুনো সুখ ফুলের সুঘ্রাণে মিশে যাই,
সেই চিরচেনা আবহমান বাংলার বিশ্বাসে।

স্নিগ্ধ সুধা সমীরণে,ভালোবাসি বাংলা তোমায়,
নিঃস্বার্থ প্রলভনে,নিঃশ্বাসে বিশ্বাসে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন