বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

জাপানে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, দেশজুড়ে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

 

স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টা ১৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে প্রথমে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়। এর কিছুক্ষণ পরই ৫.১ মাত্রার আরেকটি বড় ভূমিকম্পে কেঁপে ওঠে আক্রান্ত অঞ্চল। এরপর বেশ কয়েকবার ছোট ছোট আফটার শক হয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, একাধিক ভূমিকম্প আঘাত হানলেও সুনামির কোনো শঙ্কা নেই। কিন্তু আগামী কয়েকদিন ৫ মাত্রার ওপরের বেশ কয়েকবার ভূমিকম্প হতে পারে। বিশেষ সামনের দুই থেকে তিনদিন বেশি ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া যেসব এলাকায় ভূমিকম্প সবচেয়ে বেশি জোরে আঘাত হানবে সেসব জায়গায় ভূমিধস ও পাহাড় থেকে পাথর খসে পড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে তারা। আজকের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুটি আঞ্চলিক বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, তারাও অস্বাভাবিক কোনো কিছু এখনো খুঁজে পায়নি। কিন্তু ভূমিকম্পের কারণে বুলেট ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। বিভিন্ন ভবনে থাকা সিসিটিভিতে ভূমিকম্পের কম্পন ধরা পড়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন