মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ধানের শীষের পক্ষে এলাহাবাদ ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণা, ভোটারদের ব্যাপক সাড়া

সেলিম রানা,কুমিল্লা প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ টিভি

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন দলীয় নেতাকর্মীরা। সোমবার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মগপুস্কুরনি এলাকায় এ গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সরকার এবং দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী মাসুম সরকার-এর নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় নেতাকর্মীরা কুমিল্লা-৪ আসনের ধানের শীষ প্রতীকধারী প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

প্রচারণা চলাকালে নেতারা বলেন, ধানের শীষ বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠনের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

নেতারা আরও বলেন, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী একজন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে দেবিদ্বার উপজেলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে দৃশ্যমান পরিবর্তন আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

গণসংযোগে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা জানান, তারা এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশায় ধানের শীষের পক্ষে অবস্থান নিচ্ছেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নেন এবং নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, এ প্রচারণা কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশে ধানের শীষের পক্ষে গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন