আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। আর সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে। আসন ভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
৩০০ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। আট লাখ ৪ হাজার ৩৩৩ জন ভোটার রয়েছে এ আসনে।
ভোটারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা-১৯ আসন। সাত লাখ ৪৭ হাজার ৭০ জন ভোটার আছে এই আসনে। তৃতীয় সর্বোচ্চ ভোটার গাজীপুর-১ আসনে, সাত লাখ ২০ হাজার ৯৩৯ জন ভোটার।
এদিকে সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে, দুই লাখ ২৮ হাজার ৪৩১ জন।
ভোটার তালিকা অনুযায়ী, আট লাখের বেশি ভোটার রয়েছে কেবল গাজীপুর-২ আসনে। সাত লাখের বেশি ভোটার রয়েছে তিনটি আসনে। সেগুলো হলো—ঢাকা-১৯, গাজীপুর-১ ও নোয়াখালী-৪ আসন।
ছয় লাখের বেশি ভোটার রয়েছে, এমন আসন সাতটি। এগুলো হলো— ময়মনসিংহ-৪, সিলেট-১, কুমিল্লা-৬, ব্রাহ্মণবাড়িয়া-৩, ঢাকা-১৮, যশোর-৩ ও কুড়িগ্রাম-২ আসন।

