মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

রিজার্ভ ছাড়ালো ৩৩ বিলিয়ন ডলার

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন মার্কিন ডলারে।

 

শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার মজুত দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন মার্কিন ডলারে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৮.৫১ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। করোনার বিধিনিষেধ উঠে যাওয়ার পর আমদানির চাপ বৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় রিজার্ভ কমতে শুরু করে। ২০২৪ সালের মে মাসে রিজার্ভ কমে ২৪ বিলিয়ন ডলারে নেমে গেলে বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

তবে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর রেমিটেন্স প্রবাহ বাড়লে রিজার্ভ বাড়তে শুরু করে। টাকার মান ধরে রাখতে আগে ডলার বিক্রি করলেও চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে বাংলাদেশ ব্যাংক উল্টো ব্যাংকগুলো থেকে ডলার কেনা শুরু করে। ডলারের দরপতন ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়। এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক এই অর্থবছরে ৩ বিলিয়ন ডলার কিনেছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন