আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে এতে ১৪৮ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের মোট সাতজন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই হয়। এর মধ্যে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে যাচাই-বাছাইয়ে বাংলাদেশের নেজামে ইসলাম পার্টির মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. আবু তাহের খান হলফনামায় মামলা-সংক্রান্ত তথ্য না দেওয়া ও সম্পদের বিবরণী না দেওয়ায় মনোনয়ন বাতিল হয়। একইসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো.শরিফুল ইসলাম মনোনয়নপত্রে সম্পদের স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী না থাকায় তার মনোনয়নও বাতিল হয়।
০২জানুয়ারি/২৫ ইং রোজ-শুক্রবার
সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন দফায়
জেলা প্রশাসক কার্যালের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

