বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

তাড়াশে বৈষ্ণবীয় আখড়া মন্দিরে চুরি ‎গোপাল ঠাকুরের মূর্তি ও নগদ অর্থ লুট

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার পূর্ব শোলাপাড়া গ্রামে অবস্থিত একটি বৈষ্ণবীয় আখড়া মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা এ চুরির ঘটনা ঘটায়।
‎
‎মন্দির কমিটির সভাপতি গৌরাঙ্গ তালুকদার ও সহ-সভাপতি শ্যামসুন্দর জানান, রাতের কোনো এক সময় চোরেরা মন্দিরের প্রধান দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
‎
‎এ সময় পূজার কাজে ব্যবহৃত দুটি গোপাল ঠাকুরের মূর্তি, তিনটি ঘণ্টা, তিনটি তামার প্লেট, দশটি কাশার থালা, বিশটি কাশার প্লেট, পঞ্চাশটি টিনের থালা, একটি কাশার ঝাঁই, দুটি শঙ্খর বড়, একটি স্ট্যান্ড ফ্যান, চারটি পিতলের পঞ্চ প্রদীপ, চারটি কাশার প্রদীপ, ছয়টি কাশার ধুপদানী ও চারটি কাশার জলশংকর ব্যাচসহ মন্দিরে সংরক্ষিত আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
‎
‎সকালে পূজার উদ্দেশ্যে মন্দিরে এসে দায়িত্বপ্রাপ্তরা দরজার তালা ভাঙা ও মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার বিষয়টি দেখতে পান। পরে স্থানীয়দের জানানো হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
‎এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
‎
‎স্থানীয় ধর্মপ্রাণ মানুষজন এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত চোরদের শনাক্ত করে চুরি হওয়া মূর্তি ও মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
‎
‎এ বিষয়ে তাড়াশ থানার ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন