উল্লাপাড়ার চরঘাটিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা কেটে অফিস রুম সহ প্রত্যক ক্লাসে ব্যপক চুরির ঘটনা ঘটেছে। বুধবার থার্টিফার্স্ট নাইটে এই চুরির ঘটনা ঘটে।
এতে প্রতিটি ক্লাসে লাইট,ফ্যান গুলো চুরি হয়েছে বলে জানা গেছে। এছাড়াও অফিস রুমে ওয়াইফাই রাউটার, শিক্ষার্থীদের পিটি-প্যারেডের সরঞ্জাম চুরি করে নিয়েছে চোর। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ১ লা জানুয়ারি সকালে স্কুলে গেলে এই চুরির ঘটনা জানতে পারে।

