বুধবার, ১১ মার্চ ২০২৬

পশ্চিম কাশিপুর ইসলামিয়া মডেল মাদ্রাসা উদ্বোধন

জেলা প্রতিনিধি

(১ জানুয়ারী) বৃহস্পতিবার নোয়াখালী সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের পশ্চিম কাশিপুর সমাজসেবক জাহাঙ্গীর শেখ নতুন বাড়ির সামনে পশ্চিম কাশিপুর ইসলামিয়া মডেল মাদ্রাসা উদ্বোধন করেন আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থা নোয়াখালী জেলা কমিটির সভাপতি কাজী শিব্বির আহমেদ।

মোঃ হাসান মেম্বারের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ গ্রহণ করেন প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর শেখ, পরিচালক মাওলানা মোঃ নুরুল হক, মোঃ আলী আকবর, সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী, মোঃ সামিউল ইসলাম আজিম চিশতী, জাগরণ কোচিং সেন্টারের পরিচালক মোঃ সাইফুল ইসলাম, আরিফ হোসেন হৃদয়সহ অসংখ্য নেতৃবৃন্দ।

উদ্বোধক আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থা নোয়াখালী জেলা কমিটির সভাপতি কাজী শিব্বির আহমেদ বক্তব্যে বলেন, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব হলো এটি শিক্ষার্থীদের ধর্মীয় (কুরআন, হাদিস, ফিকাহ) ও আধুনিক (বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, কম্পিউটার) উভয় বিষয়ে জ্ঞান দিয়ে নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলে, যা তাদের ইহকালীন ও পরকালীন জীবনকে আলোকিত করে এবং মুসলিম ঐতিহ্য ও পরিচয়কে টিকিয়ে রাখতে সাহায্য করে। এটি শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং আধুনিক জ্ঞানার্জনের মাধ্যমে কর্মজীবনের প্রস্তুতিও নিশ্চিত করে।

পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন