৭০ পাবনা-৩, (চাটমোহর,ভাঙ্গুড়া এবং ফরিদপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দীয় বিএনপির সদস্য কে,এম, আনোয়ারুল ইসলাম মনোননপত্র জমা দেন। তিনি আজ ২৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর নিকট তার সমর্থক নেতা- কমীদের সাথে নিয়ে ঐ মনোনয়নপত্র জমা দেন। তিনি দলীয় মনোনয়ন প্রাপ্তীর জন্য বেশ কিছু দিন যাবৎ দলের নিকট আবেদন নিবেদন এবং আন্দোলন করে আসছিল।অবশেষে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন।তিনি ঘোড়া প্রতীক চেয়েছেন।

