বুধবার, ৪ মার্চ ২০২৬

উখিয়া সদরে যানজট নিরসনে প্রধান সড়কে বসানো হলো রোডডিভাইডার

উখিয়া প্রতিনিধি

উখিয়া উপজেলার ব্যস্ততম সড়ক উখিয়া সদর স্টেশন সড়ক। মফস্বল এই শহরে যানজট যেন নিত্য দিনে সঙ্গী
স্কুল,কলেজগামী ছাত্র,ছাত্রী ছাড়াও প্রায় এক লক্ষের অধিক এন,জি,ও কর্মকর্তা কর্মচারী গাড়ী যোগে চলাচল করে উখিয়ার প্রধান সড়ক দিয়ে প্রতিদিন। ঘন্টার পর ঘন্টা বিশেষ করে স্কুল ও অফিস টাইমে গাড়ীর জ্যাম লেগে দুর্বিষহ জনদুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। এই বিষয়টি দেরিতে হলেও উপলব্ধি করতে পেরেছেন উখিয়া উপজেলা প্রশাসন।
২৩ ডিসেম্বর রাত ৯ টার সময়
৪০টি রোডডিভাইডার স্থাপন করা হয় উখিয়া উপজেলার প্রধান সড়ক উখিয়া স্টেশন সদরে। এই বিষয়ে ওভার ফোনে উখিয়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা কাছে জানতে চাইলে তিনি জানান এটি উখিয়া উপজেলা প্রশাসনের কাজ ওনার মাধ্যমে কাজটি করা হয়েছে।
সকালে এমন দৃষ্টিনন্দন দৃশ্য দেখে স্থানীয় জনসাধারণ মহাখুশি। অনেকে মনে করেন এটি একটি সত্যিকার অর্থে প্রশংসনীয় জনকল্যাণমুলক কাজ এতে করে উখিয়া সদর স্টেশনে যানজট অনেকটা মুক্ত হবে। পথচারীর স্বাভাবিক চলাচল ব্যাঘাত হবেনা। এমন একটি মহতি উদ্যোগের জন্য নবাগত নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার প্রতি স্থানীয় জনসাধারণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন