বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

তাড়াশ থানার ভোটকেন্দ্র পরিদর্শন

খালিদ হাসান, স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ থানা এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান।
‎
‎পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
‎পরিদর্শনকালে প্রতিটি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করা হয়।
‎
‎একই সঙ্গে ভোটগ্রহণের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
‎
‎‎এ সময় ওসি মোঃ হাবিবুর রহমান বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। ভোটারদের নিরাপদ ও নির্ভয়ে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
‎
‎জেলা পুলিশ, সিরাজগঞ্জ সূত্র জানায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিংসহ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন