সোমবার, ১৬ মার্চ ২০২৬

কালাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি: শ্রী রাম বাবু

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেল ৪টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলা উপলক্ষে নানা ধরনের স্টল, ঐতিহ্যবাহী পণ্যের সমাহার দর্শনার্থীদের আকর্ষণ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

উল্লেখ্য, মহান বিজয় দিবসের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন