সোমবার, ১৬ মার্চ ২০২৬

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ওসি ভূঞাপুর

ডেস্ক রিপোর্ট

টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ সাব্বির রহমান। নিরপেক্ষতা ও শান্তিপূর্ণভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে এবং ভূঞাপুর উপজেলা এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন নব নিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান। রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪.০০ ঘটিকায় যমুনা আঞ্চলিক প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের সময় ওসি মোহাম্মদ সাব্বির রহমান বলেন, “আমি ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমেই কর্মজীবন শুরু করেছিলাম। তাই সাংবাদিকতা আমার রক্তে মিশে আছে। জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় ভূঞাপুর থানা পুলিশ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে। মাদক, জুয়া, ইভটিজিং, চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপ ও আইন-বিরোধী যে কোনো ধরনের অপরাধমূলক কাজ কঠোরভাবে দমন করবো ইনশাআল্লাহ। এজন্য যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য ভূঞাপুর উপজেলা এলাকার সকলের প্রতি আহ্বান জানাই।” মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যমুনা আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হান্নান মিলন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা আঞ্চলিক প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন