মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

ডাকাতির ভিডিও ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর রাতে প্রাইভেটকার থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মনিপার্ক এলাকায় এ দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রাইভেটকারের মালিক শিমুল জানান, পার্শ্ববর্তী ঈশ্বরদী থেকে রাতে গাড়ির জ্বালানি গ্যাস নিয়ে বাড়ি ফেরার পথে মনিপার্ক এলাকায় পৌঁছালে হঠাৎ করে কয়েকজন দেশীয় অস্ত্রধারী ডাকাত গাড়িটির গতিরোধ করে। এসময় অস্ত্রের মুখে গাড়িতে থাকা নগদ ৩২ হাজার ৮শ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।

ডাকাতির সময় প্রাইভেটকারের চালক হিমেলকে মারধর করা হয় বলে অভিযোগ করেন গাড়ির মালিক। তবে বড় ধরনের শারীরিক ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার সময় প্রাইভেটকারে থাকা বাপ্পি নামের এক যাত্রী পুরো ডাকাতির দৃশ্য ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ভিডিওটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রাইভেটকারের মালিক শিমুল।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, রাতে ওই এলাকায় চলাচলে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। দ্রুত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন