ঢালিউড অভিনেত্রী পলি বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন। নব্বই দশকের ব্যস্ততম এ অভিনেত্রী হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সংসার করে যাচ্ছেন তিনি। তবে সিনেমায় ব্যস্ততা না থাকলেও আগামী বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০২৬-২৭ সালের নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী।
যদিও পলি অভিনয় থেকে দূরে থাকলেও চলচ্চিত্রাঙ্গনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত আছেন। ২০২৬-২৭ সালের বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী পলি। অভিনেত্রী বলেন, সম্মানিত ফিল্ম ক্লাব সদস্যবৃন্দ, আসন্ন ফিল্ম ক্লাব নির্বাচনে সদস্যপদে প্রার্থী হয়েছি। আপনাদের সক্রিয় সমর্থন ও একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার অনুরোধ জানাই। তিনি বলেন, আপনাদের ভালোবাসা, দোয়া ও একটি মূল্যবান ভোটই আমার এগিয়ে চলার শক্তি।
