বুধবার, ১৮ মার্চ ২০২৬

আতিফ আসলামের কনসার্ট ঘিরে “পরিকল্পিত স্ক্যাম”র অভিযোগ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

গত ১৩ ডিসেম্বর ঢাকায় পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের। কিন্তু কনসার্টটি শেষ মুহূর্তে স্থগিত ঘোষণা করা হয়েছে। সরকারি অনুমতি না মেলায় এই সিদ্ধান্ত এলেও আয়োজকদের কর্মকাণ্ডে উঠেছে ‘পরিকল্পিত প্রতারণা’র অভিযোগ। বিষয়টি নিয়ে শ্রোতা-ভক্তদের পাশাপাশি শিল্পীরাও এটাকে ‘পরিকল্পিত স্ক্যাম’ বলে ধারণা করছেন।

সদ্যই একটি পোস্টে জনপ্রিয় ব্যান্ড মাইলস- এর হামিন আহমেদ এই আয়োজনের চরম অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ ও পরামর্শ জানিয়ে হামিন আহমেদ লেখেন, ‘আগে সব অনুমোদিত অনুমতিগুলো হাতে নিন, তারপর কনসার্টের প্রচারণা করুন এবং টিকিট বিক্রি করুন— সিম্পল! মিথ্যা কথা বলা, বোকা অজুহাত আর সংগীতপ্রেমীদের ভোগান্তি বন্ধ করুন! আপনারা কনসার্টের পরিবেশটা নষ্ট করে দিচ্ছেন।’

সেই পোস্টের মন্তব্যঘরে এক নেটিজেন মন্তব্য করেন, এটি কোনো সাধারণ ‘দুর্ভাগ্য’ নয় বরং একটি পরিকল্পিত স্ক্যাম। এতে দর্শকদের টাকা ও স্পনসরদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামিন আহমেদ সেই মন্তব্যের সাথে একমত পোষণ করে ফিরতি মন্তব্যে লেখেন, ‘একমত, এখানে স্ক্যাম জড়িত আছে।’

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন