মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

মতিহার সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার উজ্জ্বল বাংলাদেশ টিভি

অদ্য ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ভোর ০৪০০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার মতিহার থানাধীন ফুলতলাঘাট নামক এলাকার মাঠের মধ্য দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে ফুলতলা ঘাট নামক এলাকায় মাঠের মধ্যে পৌছালে কাশবনের ভিতরে একটি প্লাষ্টিকের ব্যাগ দেখতে পায়। ব্যাগটি সন্দেহ জনক মনে হলে বিজিবি’র আভিযানিক দল কর্তৃত ব্যাগটি খোলার পর তার মধ্য হতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট-৪০০ পিস (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। রাত্রের অন্ধকার হওয়ায় আশেপাশে কোন লোকজন বা মাদক ব্যবসায়ী দেখতে না পাওয়ায় বিজিবি’র আভিযানিক দলটি উক্ত স্থানেই দীর্ঘসময় ওৎ পেতে থাকে। রাত্রি অতিবাহিত হওয়ার পরেও কোন চোরাকারবারী ব্যাগটির নিকট না আসায় জব্দকৃত চোরাচালানী মালামাল নিয়ে বিজিবি’র আভিযানিক দলটি উক্ত স্থান হতে প্রত্যাগমন করে এবং এ বিষয়ে সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন