মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ওসি ভূঞাপুর

মোঃ মিজানুর সরকার টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী উপজেলা ভূঞাপুর থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান শৃক্রবার সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটি এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে সময় বলেন, আসন্ন জাতীয় সংসদ নিবার্চন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাসহ নানা কারণে কঠিন একটি মুহূর্ত অনেকটা চ্যালেঞ্জিং অবস্থায় আমি ভূঞাপুর থানার দায়িত্ব নিয়েছি। কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে ভূঞাপুর উপজেলাকে একটি নিরাপদ নগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করছি। এক প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নিবার্চন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ নানা আইন-শৃঙ্খলা রক্ষায় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।তথ্য অনুসন্ধানে জানা যায় ভূঞাপুর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন