পাবনার ভাঙ্গুড়ায় ভবানীপুর ৩নং ওয়ার্ড আন্তঃ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভবানীপুর খেলার মাঠে এই জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে উদয়ন ফুটবল একাদশ ৩-১ গোলে সততা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
ভাঙ্গুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কৃত করেন আমন্ত্রিত অতিথিরা। এসময় ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম বরাত, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক আরিফুর রহমান মিঠু, বিএনপি নেতা সেলিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, উপজেলার বড়াল কিন্ডার গার্ডেনের ক্রীড়া শিক্ষক বি. এম ছানাউল্লাহ, প্রিজম প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের ক্রীড়া শিক্ষক শেখ সাখাওয়াত হোসেন ও হাসান আলী।
