মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

টাঙ্গাইলের ভুঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

তারিকুল ইসলাম শিপন উপজেলা প্রতিনিধি

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিবস উদযাপন শুরু হয়।

‎এদিন উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তাইবুল ইসলাম শোয়েব এর সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান।

‎আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক রাজিব হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি খায়রুল খন্দকার, সাধারণ সম্পাদক ও চ্যানেল এস ভূঞাপুর প্রতিনিধি হাদী চকদার ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম শিপন সহ সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন