উখিয়া সাহিত্য সাংস্কৃতিক চর্চার বাতিঘর কক্সবাজার জেলার উখিয়া সাহিত্য কুঠির। যে কোন জাতীয় দিবস, জন্মদিন খুব সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয় উখিয়া সাহিত্য কুঠিরে তারই ধারাবাহিকতায় ৮ ডিসেম্বর সন্ধ্যা সাতঘটিকার সময় কেক কাটার মধ্যে দিয়ে সাহিত্য কুঠিরের কনিষ্ঠতম সদস্য লিবান সোনার পঞ্চমতম জন্মদিন পালিত হয়।এই সময় উপস্থিত থেকে জন্মদিনের আনুষ্ঠানিকতা উপভোগ করেন উখিয়া সাহিত্য কুঠিরের প্রতিষ্ঠাতা সভাপতি লোকজ গবেষক, কবি, নাট্যকার, লিবান সোনার নানু ভাই,মাস্টার শাহআলম,নানুমনি,রেজিয়া আলম সহ আত্মীয়স্বজন। আনন্দময় এই ক্ষণটিকে সকলের মধ্যে দারুণ ভাবে উপভোগ্য করে তুলে লিবান নিজে নেচেগেয়ে।
শেষে লিবানের মঙ্গলময় জীবন কামনা করে স্রষ্টার কাছে সকলে মন থেকে প্রার্থনা করেন জন্মদিন উদযাপন শেষ করেন।
