বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইউ বি টিভি ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ায়ী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। 

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে এ আদেশ জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আরও দেখুন
টেলিভিশন
ক্যামেরা
স্থানীয় সংবাদ প্রচার
লাইভ টিভি স্ট্রিমিং
রাজনৈতিক বিশ্লেষণ
লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠান
ল্যাপটপ
খাবার ডেলিভারি
টেনিস টুর্নামেন্ট আপডেট
ভিডিও অন ডিমান্ড সার্ভিস

জুনাইদ আহমেদ পলক একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাকে ১০ ডিসেম্বর হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ‘চারজনের’ বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দীর্ঘ তদন্ত শেষে এই প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা।

এই মামলার আসামি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে অবস্থান করছেন। অপর তিন আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক  গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন