বুধবার, ১১ মার্চ ২০২৬

টাঙ্গাইলের ভূঞাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ আব্দুল আউয়াল ভাসানী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী শ্রমিক সংগঠন ও ৪নং ওয়ার্ড বিএপির আয়োজনে গোবিন্দাসী টি-রোডে বিএনপির দলীয় কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়। থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও থানা বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান ঠান্ডুর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ জামিল মিন্টু, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম মন্ডল, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ খায়রুল মাষ্টার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিবলী সাদিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল প্রামাণিক। দোয়া মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং দলের নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এ সময় নেতা-কর্মীরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন