মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড

ইউ বি টিভি ডেস্ক

চট্টগ্রাম মহানগরীর এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তবে সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহ ইমরান বলেন, খবর পেয়ে ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে কেউ হতাহতি হয়নি।

উপ-সহকারী পরিচালক আরও বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন