বুধবার, ১১ মার্চ ২০২৬

পীরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: রেজাউল করিম, জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে পীরগঞ্জ উপজেলা সদরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আহসানুল হক বান্নার সঞ্চালনায় এবং সভাপতি মো: আব্দুল রশিদের সভাপতিত্বে দোয়া মাহফিল সম্পন্ন হয়।

এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীনসহ স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় এক ধর্মীয় আলেম।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন